কাল দাঁড়িয়েছিলাম আমরা
নুকসিওর বনে।
নীরব নিস্তব্ধ নিস্তরঙ্গ ছিল সব,
নিস্তব্ধতার অদৃশ্য সব ঢেউ আছড়ে পড়ে
নীরবতার চূড়ান্ত কোলাহল সৃষ্টি করেছিল
দিগন্তে দিগন্তরে অনতি দূরে
আমাদের মনে ।
কাল অনেক ঝর্ণা জেগে উঠেছিল
নুকসিওর অরণ্যে।
এদের আগে দেখিনি কখনো,
হয়তো দেখব না আর কোনোদিনও
হয়তো এরা ভাইকিং যুগের আগের
বা হয়তো এরা কোনোদিনই ছিল না
এসেছিল শুধু কালকের জন্যে।
Comments
Post a Comment