১-সেবার ডোপিং করেছে বলে বাদ গেলো মারাদোনা।
যে সব কবি মদগাঁজা খেয়ে দারুন কবিতা লেখে,
— কেনো তাদের কিছু হয় না???
২-আহা, শুধু মদ আর গাঁজা খেলেই কবিতা লেখা যায় না।
১-আচ্ছা, শুধু ডোপিং করে মারাদোনা হওয়া যায়?
২-বুঝলাম, তাহলে সমাধান কি হয় — তুমিই বলো।
১- কবিদের বৈধ খাবার হোক শুধু চাঁদের আলো।
Comments
Post a Comment