কল্পিত স্বদেশ- ১

নীরব  তীরভূমি।

স্তব্ধ সাগর— 

স্তব্ধ বাল্টিকের ঢেউ। 

সব জমে বরফ হয়ে থাকে।  

তুষারের তীব্র আস্ফালন—

মাঝে মাঝে। 

শেষে—

সফেদ সাদা অচঞ্চল,

শুয়ে থাকে রাস্তায়,

শুয়ে থাকে মাঠে,

গাছের পাতায়। 

কখনো ঝরে পরে— ঝড়ে।

চারিদিকে শ্বেতাঙ্গের ভিড়,

মনে হয় —

এ দেশ কিছুতেই আমার নয় যেন।


সহসা বসন্ত আসে—

মৃত গাছগুলি জেগে ওঠে,

বাল্টিক সাগরের ঢেউ 

আছড়ে পরে।

নীরব  তীরভূমি— 

খান খান হয়।

পাইনের ঝাড়কে মনে হয়— 

আমের বন যেন,

বকুলের বন যেন,

হ্রদগুলি— 

পাড়াগাঁর পুকুর যেন।   

চারিদিকে শ্বেতাঙ্গের ভিড়,

মনে হয় —

এ দেশ কিছুতেই এদের নয় যেন।

Comments