স্পর্শ

চোখে ভুলই ছিল 

ভুলে ভরা ভালোবাসার 

আশায়। তাই তো আমি আজ 

দ্বিতীয় বার কলম ধরার নেশায়,

সবই  দিলাম যা ছিলো তোমায় দেবার।


আমার  আরক্ত মুখ

আজ আঁকে তোমার বুকে

সেই ছায়াকঙ্কন। 

ভালোবাসার যাবতীয় রাগিনী 

শব্দের স্পর্শ হয়ে ফেরে। 


শিয়রে বসে 

কোন শব্দ তরঙ্গের ঘটে  

এমন বেবাগ উত্তরণ।  

করা যেন এ-সবই  

বলে চলে অধমর্ণ স্পর্শসুখে। 

Comments