অন্য এক নক্ষত্রের আলো
এসে পড়ে এখানে—
এক সময়ের পরে।
সকল মানব, নর আর নারীরা
চলে গেছে তখন।
একে একে এসে জড়ো হয়,
রাজ্যের যত রবাহূত।
আসে মৃত কবি, দার্শনিক,
মহাপুরুষ ছিল যত —
কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মোহাম্মদ।
শেষে আসে এক জীবন্ত কবি,
গতজন্মের লেখা কবিতায় বুঁদ হয়ে।
Comments
Post a Comment