কল্পিত স্বদেশ - ৮

সেদিন দুজনে দড়ি বেয়ে 

 পৌঁছে গেছি পৃথিবীর কিনারায়। 

কারা যেন পিছন থেকে টেনে ধরল 

অদৃশ্য হাত দিয়ে। 

আমাদের এক পা তখন মহাশূন্যে।

আরেকটু  হলেই বিপদ হতো। 

চিরকাল ভেসে থাকতাম ব্রহ্মান্ডে,

বা হয়তো ঘুরতাম সূর্যের মতো 

অন্য কোন নক্ষত্রের চারপাশে। 

Comments