কল্পিত স্বদেশ- ২

এখন—  

রক্তিম সূর্যের আভা ছড়িয়ে পড়ে

বাল্টিক সাগরের জলে। 

মাঝরাত  সবে শেষ হয়েছে,

অথবা শুরু হতে যাবে যেন।  


কমাস আগেই— 

ছিল নিরবচ্ছিন্ন অন্ধকার 

দিন-রাত একাকারে মিশে। 

মাঝসমুদ্রে ক্লান্ত ছিল বাল্টিকের ঢেউ,

স্তব্ধ হয়েছিল শেষে কিনারায় এসে। 


দূর পৃথিবীর আরেক প্রান্তে তখন—

হয়তো গভীর অন্ধকার,

নয়তো নরম সূর্য এসে পড়েছে অব্যক্ত অবয়বে, 

আমের, পেয়ারার প্রগলভ সুরভিবাষ্পে  বিশেষিত হয়ে।  


এখন আবার— 

সূর্যের লাল আভা 

ধীরে ধীরে রং পাল্টায় তার,

কোথায় আলো আর কোথায় অন্ধকার? 

এক শব্দ ভেসে আসে,

বাল্টিকের ঢেউয়ের-

না ওই দূর পৃথিবীর?

না সব মিলে মিশে একাকার? 


 

  

Comments