তোমাকে ভালোবাসি
সেই সময়ের জন্য যখন তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে,
সেই সব সত্যি যা তুমি আমায় দেখিয়েছিলে,
সেই সব আনন্দের মুহূর্ত যা তুমি আমার জীবনে নিয়ে এসেছিলে,
সেই সব ভ্রান্তি যা সত্যে পর্যবসিত করেছিলে,
প্রতিটি স্বপ্ন যা তুমি বাস্তবায়িত করেছিলে,
সেই সমস্ত ভালোবাসা যা আমি তোমার মধ্যে পেয়েছি,
আমি সারা জীবন ধন্য থাকবো, বাবু।
তুমিই একজন যে আমাকে তুলে ধরেছিলে,
হেরে যেতে দাওনি কখনও ,
তুমিই একমাত্র যে আমাকে সবকিছুর মধ্য দিয়ে যেতে দেখেছ ।
তুমিই আমার শক্তি ছিলে যখন আমি দুর্বল ছিলাম।
তুমিই আমার ভাষা ছিলে যখন আমি নির্বাক ছিলাম।
তুমি আমায় দেখতে শিখিয়েছিলে যখন আমি অন্ধ ছিলাম।
আমার মধ্যে থাকা সেরাটা দেখেছিলে তুমিই।
তুমি আমাকে তুলে ধরেছিলে যখন পথভ্রষ্ট ছিলাম আমি,
তুমি আমাকে আশা দেখিয়েছিলে কারণ আমার উপর বিশ্বাস ছিল তোমার।
আজ যা কিছু আমি পেয়েছি
তুমি আমাকে ভালোবাসতে বলে।
তুমি আমায় ডানা মেলে উড়তে শিখিয়েছো।
তুমি আমার হাত ধরেছো যাতে আমি আকাশ ছুঁতে পারি ।
আমি আশাভঙ্গ হয়েছি - তুমিই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছো।
তুমিই শিখিয়েছো - কোনো তারাকেই স্পর্শ করা অসম্ভব নয়।
আমি উচ্চাসনে বিরাজ করেছি -তুমি পাশে দাঁড়িয়েছ বলে।
তোমার ভালোবাসার সবটুকুই আমার কাছে ছিল।
আমি কৃতজ্ঞ তোমার দেওয়া প্রতিটি সুন্দর দিনের জন্য।
হয়তো সবটা আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে,
আমি তোমার ভালোবাসায় পূর্ণ ছিলাম।
তুমি আমার জন্য সবসময়ই ছিলে আমার সাথে।
শীতল বাতাস যা আমার উপর দিয়ে বয়ে গেছে,
তা ছিল তুমি।
অন্ধকারের মধ্যে, আলোর মতো তোমার ভালোবাসা
আমার জীবনে প্রজ্বলিত ছিল।
তুমি আমার পথপ্রদর্শক।
সকল মিথ্যার মধ্যেও তুমি ছিলে সত্য।
আমি একটা সুন্দর পৃথিবীতে বিরাজ করি কারণটাও তুমিই ।
Comments
Post a Comment