বাউন্ডুলে

আমি তোমাকে সেই সম​য়ের  গল্প বলব 

যা অল্পব​য়সীরা অনেকেই জানে না। 

সেই সম​য় লাল রডডেন্ড্রন ফুল 

আমাদের জানালার কাছ অবধি আসত। 

যদিও অতি সাধারণ ছিল সেই ঘর,

তবুও ফুলের আলোয় তা পাখির বাসার মত দেখাত। 

সেখানেই আমরা একে অপরকে চিনেছিলাম—

আমি ক্ষুধার্ত আর বিবস্ত্রা তোমার সেই অঙ্গঁসুরভি। 


বাউন্ডুলে: যার অর্থ ছিল আমরা সুখি। 

বাউন্ডুলে: যা বোঝাত আমরা ক্ষুধাতুর। 


তখন পাশের শুঁড়িখানায় জনজোয়ার। 

তারা  যশের আশায় আসত। 

কি সকরুণ ছিল তাদের দারিদ্র—

তাদের খালি পেট আর হাড় জিরজিরে চেহারা। 

তবু আমরা আশা ছাড়িনি। 

হঠাৎ জুটে যাওয়া উষ্ণ খাবারের ক্যানভাসে 

অনুরণিত হত আমাদের কাব্যচেতনা,

তীব্র  শীতের গরিমা ভুলে।

বলতাম : বলবে বলো তুমি সুন্দর।

বলতাম : বলবে বলো আমি ভালবাসি।

Comments