আন্না বলে রামলিলা চাই
ধর্ণা হবে মস্ত।
ঠগবাজ সব রাজনেতাদের
রাখবনা আর আস্ত।
মঞ্চে উঠে প্রবল তেজে
আন্না দিলেন রব।
ঠগ ধরতে এদিক ওদিক
বেরিয়ে পড়ো সব।
বুকে লেখা ‘আন্না আছি’
প্রবল বিক্রম তেজে।
বেরিয়ে পড়লো সাগরেদার
ঠগবাজেদের খোজে।
ঠগসমুদ্রে ঘুরে ফিরে
ক্লান্ত চেলার দল।
বিফল মনে ফিরল ঘরে
ভাসিয়ে চোখের জল।
চোখের জলে সাগরেদেরা
চেচিয়ে বলে ‘আন্না’।
তাই না দেখে আন্না স্বয়ং
জুড়ে দিলেন কান্না।
আন্নার চোখে কান্না দেখে
(যখন) দুঃখে ভরেছে মন।
‘বোতল বাবা’ ডাক দিলেনঃ
হবে ‘মাতাল সম্মেলন’।
যত মাতালেশ্বর মাতালনন্দন
মাতালরাজের ছেলে।
লাফিয়ে লাফিয়ে দিল্লী এলো
‘বোতল বাবা’ বোলে।
মঞ্চে থেকে বোতল বাবার
ফতোয়া হল জারি।
এখন থেকে মদ্যপান
সবার কম্পালসারি।
গ্রামে গঞ্জে দ্বারে দ্বারে
পেরিয়ে যোজন পথ।
বোতল বাবার শিষ্যরা সব
পৌছে দিল মদ।
নেশার ঘোরে সবাই যখন
প্রবল মাতাল হল।
মুখের থেকে অজান্তে সব
সত্যি বেরিয়ে এল।
দেখল সবাই কতই সহজ
ঠগ বাছাই-এর কাম।
তখন থেকেই ছড়িয়ে পড়ল
বোতল বাবার নাম।
রণে বনে কোথাও যদি
ঠগবাজেতে ধরে।
স্মরণ নিও বোতল বাবার
উদ্ধারনের তরে।
Comments
Post a Comment