পরাভূত পৃথিবীর পক্ষাঘাত---
না বিজিত বসুন্ধরার আস্ফালন?
উষ্ণতার সবটুকু নিয়ে গ্যাছে ওরা।
নজরুলের বাবরি আর রবির দাড়িতে,
ঘূণ-ধরা ঘুঘুর বাসা।
তবু তো রব শুনি তার--
শোনা না তুমি ?
ভাঁঙ্গা-বাসার, অট্টালিকার
সমুদ্রের হাহাকার,
আর সাথে তার
স্বজন-পোষণ,
স্বেচ্ছাচার।
অবশেষে মেঘ-ঘেষে,
মেঘের আড়াল থেকে,
শেষ-মেসে নেমে এল সে।
অমার
বিবর্ণ-আনন ব্যস্ত-আবয়ব
সব দূরে ফেলে
প্র্রেম এল--
এল রসের ধারা,
সাথে তোমার দেওয়া নিরোধন।
নিরোধন দিলেই যদি--
শুধু ওখানে দিয়েছ
হৃদয়ে দিতে ভুলে গ্যাছ?
Comments
Post a Comment