বছরের পর বছর ধরে
নতুন বছরেরা আসে।
ঠিক কত বছর পরে,
নতুন বছর পুরোনো হয়?
পুরোনো বছরগুলো যায় কোথায়?
পুরোনো বছরের কি মৃত্যু হয়?
মৃত্যুর আগে কি জরা আসে
পুরোনো বছরের?
পুরোনো বছরেরা কি বার্ধক্যে পৌঁছোয়?
না কি সব পুরোনো বছরের অকালমৃত্যু ঘটে?
শৈশবে — কৈশোরে — যৌবনে — প্রৌঢ়ে — বার্ধ্যক্যে,
যে সব পুরোনো বছর হয়েছে গত,
যে সব পুরোনো বছর দিয়েছে বলিদান, অথবা
যে সব পুরোনো বছর হেঁটেছে আত্মহননের পথে—
তারাই কি বারবার এসেছে নতুন বছর হয়ে ফিরে?
Comments
Post a Comment