একগুচ্ছ শব্দ বন্ধনী মুখ-ভার করে ছিল বসে,
বহু শতক ধরে ঘুরঘুর করেছে তারা এদিকে সেদিকে,
গড়াগড়ি খেয়েছে কত কবিদের পায়ে।
উপন্যাসে, গল্পে, নাটকে বা বক্তৃতার পাদটীকা
হয়ে কেটে গেছে বহুকাল— বিবর্ণ সময়।
এরপর এলো তারা—
'গেঁয়ো কবি, পাড়াগাঁর ভাঁড়' নয়,
লম্বা ঝোলানো ঝোলা কাঁধে,
সাধের ঝোলাবালা শখের কবি, আর কবিরা।
শখের কবি না সাধ আর সাধ্যের কবি? —কে জানে!
কবিতার পদেপদে শুধু সে-সব শব্দবন্ধনের ঝংকার।
শব্দবন্ধন বলে 'এই তো কবিতা।'
ওরা বলে, 'এ সব কবিতা?'
Comments
Post a Comment