জন ডেনভারের সেই গানটির ভাবানুবাদ।
....................................................................................
তুমি আমার অনুভূতি জুড়ে আছো
ঠিক অরণ্যের রাত্রির মত।
ঠিক বসন্তকালের পার্বত্য ভূমির মতো।
ঠিক বৃষ্টিতে হাঁটার মতো।
মরুভূমিতে মরু ঝড়ের মতো।
ঠিক ঘুমন্ত সমুদ্রের মতো।
তুমি আমার অনুভূতি জুড়ে আছো
আবার ফিরে এসে পূর্ণ করো আমায়।
আমায় আবার ভালোবাসতে দাও।
জীবন তোমায় অর্পণ করতে দাও।
তোমার হাসির মূর্ছনায় আমায় ডুবিয়ে নাও।
আমাকে তোমার হাতে মাথা রেখে
মৃত্যুর বুকে ঢলে পড়তে দাও।
তোমার চিরস্পর্শটুকু দাও ।
তোমাকে দাও।
Comments
Post a Comment