পরাভূত পৃথিবীর পক্ষাঘাত,
না বিজিত-বসুন্ধরার আস্ফালন?
উষ্ণতার সবটুকু নিয়ে গ্যাছে ওরা।
নজরুলের বাবরি আর রবির দাড়িতে,
ঘূণ-ধরা ঘুঘুর বাসা।
তবু তো রব শুনি তার-
শোনা না তুমি ?
ভাঁঙ্গা বাসার, অট্টালিকার
সমুদ্রের হাহাকার।
আর সাথে তার
স্বজন-পোষণ,
স্বেচ্ছাচার।
অবশেষে মেঘ ঘেষে,
মেঘের আড়াল থেকে,
শেষমেসে নেমে এল সে।
আমার
বিবর্ণ আনন, ব্যস্ত অবয়ব
সব দূরে ফেলে
প্র্রেম এল,
এল রসের ধারা,
সাথে তোমার দেওয়া নিরোধন।
নিরোধন দিলেই যদি
শুধু ওখানে দিয়েছ
হৃদয়ে দিতে ভুলে গ্যাছ?
Comments
Post a Comment