ভালোবাসার রং এখন কালো হোক।
ভ্যালেন্টাইনে দাও কালো গোলাপ,
সানাই নয়, বিয়েতে বাজুক দামামা
আর বিদ্যুৎ চমকের ডাক। বাসর রাত
হোক শব্দহীন। মাঝরাতে হোক সূর্যোদয়,
ঘুমে বিভোর হোক মনুষ্যকুল সারা দিনমান।
ব্যাঙাচি এখন ব্যাঙকে খাক
শব্দদূষণ নিপাত যাক।
বুর্জোয়ারা দিক গীতার পাঠ।
নেতারা সব পাঁঠাগারে যাক।
দেবদেবীরা মিলে হজ করতে মক্কায় যাক।
Comments
Post a Comment