এই হলুদ আলো শুধু তোর।
এই হলুদ রোদ-
শুধু তোর,
শুধু তোর জন্যে
ছড়িয়ে পড়ে দিগন্তে,
সাদা বরফের গায়ে
আছড়ে পড়ে তার
বিচ্ছুরণ।
শুধু তোর প্রাণের স্পন্দন
পাবে বলে
এ হলুদ আলো
সারাদিন খেলা করে।
কচি শাদ্বলের মত
তোর নরম হাতের
ছোঁয়া পেতে
হলুদ আলো ছুটে মরে।
তবু তোর ভাবনা খোলে না
তার দ্বার।
আমি বারে বার
কেনো খুঁজি সেই
অপ্রতিসম ছায়া।
Comments
Post a Comment