কোনো এক আদিম সুর,
ভেসে আসে পাইনের ঝাড় থেকে।
হয়তো খানিক আগে,
এক রমণী গিয়েছে চলে।
নীল বেরি ফলের মতো,
জামরাঙ্গা শরীর তার।
পায়ে নুপুরের রিনঝিন,
অরণ্যের নিস্তব্ধতা ভেঙে
আদিম সুরের তালে তালে বাজে।
এ নারী আজকের বা আদিমকালের,
এসেছে কোনো এক ব্যাপ্ত বাসনার বিরোপনে।
Comments
Post a Comment