আমার মুখ ঢেকে আছে
তোমার মাথায়।
তোমার মুখাবয়বের ছায়া পড়ে
আমার মুখে, তার অবয়বে।
তোমার নিঃশ্বাস পড়ে
আমার কপালেকপোলে।
উষ্ণ বাতাস খেলে যায়
ত্রিভুজে ঢাকা জমিটায়।
তোমার ঠোঁট এসে জানিয়ে দেয়
এ জীবন জীবিত আছে এখনও,
এসেছে পৃথিবীতে জীবিত থাকবে
বলে ওই উষ্ণতার খোঁজে।
Comments
Post a Comment