নক্ষত্রের নরম রোদ এসে
পড়ে মোলায়েম কোমল
দেবতনু শরীরে তার।
গভীর নিদ্রায় মগ্ন
এ পৃথিবী আর
ততোধিক নিমগ্ন
এ চরাচর।
হঠাৎ সূর্য ওঠে।
দেবতনু শরীরের
বিষময় ফোঁড়া ফেটে
ছড়িয়ে পড়ে দিগন্তে- চরাচরে।
আধো ঘুমের ঘোরে
সদ্য জেগে ওঠা পৃথিবী
বিস্ময়ে চেয়ে দেখে
এই অনন্ত আতিশয্য।
Comments
Post a Comment