আবার গিয়েছিলাম আমরা।
এবার পায়ে হেঁটে
পৃথিবীর কিনারায়।
এবার পিছু টানার কেউ ছিল না,
ছিল না অদৃশ্য হাত।
কখন পা হড়কে পড়ে গেলাম
মহাশূন্যে- কে জানে?
চারিদিকে অনন্তশূন্য।
আমরা একে অপরের চারিদিকে ঘুরে মরি,
দুজনে একসাথে ঘুরি নাম না জানা এক তারার চারিধারে।
গন্ধহীন আলোহীন এক অন্য পৃথিবী,
চারিদিকে অজস্র সমকামী বেরঙা বৃক্ষরাশি,
রাশি রাশি তারা।
সেই তারারা
ছিনিয়ে নিতে চায় আমাদের,
এই তারার কোল থেকে।
Comments
Post a Comment