কল্পিত স্বদেশ - ৭

 কাল মাঝরাতে সহসা সূর্য গেল চলে

 পাহাড়ের পিছনে— 

পাইনের ওকের মাথার উপর দিয়ে ঢলে।

কাল আবার গিয়েছিলাম ওখানে—

হ্রদের, পাহাড়ের মাঝখানে 

নুকশিওর অরণ্যে। 

মাঝরাতের খানিক আগে,

মাথার উপর তখনো সূর্য,

আলোর দীপ্তি জাগে। 

ঘন স্পুর্সের ঝাড়

এসেছিল ফিরে ফিরে 

বারবার আমরা আবার 

 খুঁজেছিলাম তাদেরকে  ঘিরে

আরেক পৃথিবীর দরবার। 





Comments