এখন মাঝরাতের ছায়া
সদ্য এসে পড়েছে বাল্টিকের বুকের ভিতরে।
কাছে—
বাষ্পোষ্ণ এক ঘর।
সেখানে-
থিক থিক মানুষের ভীড়,
নর-
নারীরাও আছে।
সকলেই উলঙ্গ—
এটাই এখানে শিষ্টাচার।
বাঁকা চোখে দেখে—
সামান্য কাপড় আছে যার।
এখানে নির্গত—
কালো আলো আর সাদা অন্ধকার,
শত শত লিঙ্গ আর যোনির ভিতর।
Comments
Post a Comment