একদিন সকালে আমি উঠেছিলাম,
বিদায় বন্ধু — বিদায় সুন্দরী তোমায়।
সেদিন সকালে উঠেছিলাম,
দেখি হানাদারেরা দাঁড়িয়ে।
তোমরা আমায় দূরে নিয়ে চলো,
বিদায় বন্ধু — বিদায় সুন্দরী তোমায়।
তোমরা আমায় দূরে নিয়ে চলো,
মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে।
যদি যুদ্ধে মরি,
বিদায় বন্ধু — বিদায় সুন্দরী তোমায়।
যদি যুদ্ধে মরি,
তোমরা আমায় কবর দিও।
তোমরা আমাকে ওইখানে, ওই পাহাড়ের মাথায় কবর দিও।
বিদায় বন্ধু — বিদায় সুন্দরী তোমায়।
ওইখানে, ওই পাহাড়ের মাথায় কবর দিও তোমরা আমাকে,
কবর দিও বিচিত্র এক ফুলের ছায়ায়।
আর যারা ওখান দিয়ে হেঁটে যাবে,
বিদায় বন্ধু — বিদায় সুন্দরী তোমায়।
ওখান দিয়ে হেঁটে যাবে যারা,
তারা বলবে — 'কি বিচিত্র এই ফুল'!
বলবে — 'এটা ওই যোদ্ধার ফুল'
বিদায় বন্ধু — বিদায় সুন্দরী তোমায়।
তারা বলবে — 'এটা ওই যোদ্ধার ফুল,
যে আমাদের স্বাধীন করতে মরেছিল।'
Comments
Post a Comment