কাছে ছিলে না তাই

বড় আশ্চর্য্য ছিল সেই দিনটা। রোদ ঝলমলে সেই দিনটা। সুরম্য রাস্তা দিয়ে হাটছিলাম। না দ্রুত না ধীরে। বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। কেমন চলা উচিত। জোড়ে না আস্তে! বড় রোদ ঝলমলে ছিল সেই দিনটা। তবু সব কিছু কালো লাগছিলো। শীতের দিন ছিল। গায়ে সোয়েটার ছিল না। দরদর করে ঘামছিলাম। অসুস্থ্যতা বোধ একেবারেই করিনি। অনেকদিন বাদে কমলা বউদি ফোন করেছিল লণ্ডন থেকে। রিসিভ করিনি ফোনটা। কাতারে কাতারে সুন্দরী মেয়েরা আসছিল উল্টো দিক থেকে। ওদের অনেককেই চিনি। কেউ কেউ মিষ্টি হেসে হাত নাড়ছিল। আমি ঘৃণায় মুখ ঘুরিয়ে নিচ্ছিলাম। মনে হচ্ছিল ওদের মুখে কালি ছিটিয়ে দি। আমার সাথে চলছিল আমার বান্ধবী। অসহ্য লাগছিল ওকেও। আমি বুঝতে পারছিলাম না আমি আস্তিক না নাস্তিক। এ সবই হয়েছিল সেই রোদ ঝলমলে দিনে; যখন আমি হাজার লোকের ভীড়ে হাটছিলাম। কাছাকাছি কোথাও টয়লেট ছিল না

Comments

Post a Comment